,

ভারতের ‘অদৃশ্য চোখ’ সার্বক্ষণিখ নজর রাখছে পাকিস্তানে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশ গবেষণায় অনেক দেশকে টেক্কা দিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’। কয়েকদিন আগেই মহাকাশে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪০টি কমিউনিকেশন স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনে বলা হয়, ভারতের নতুন স্যাটেলাইটগুলোর জন্য যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, সামরিক ক্ষেত্রে ইসরোর কারণে মহাকাশ থেকেই শত্রুদের ওপর নজর রাখতে সক্ষম দেশটির সেনাবাহিনী। এই ‘অদৃশ্য চোখ’ সার্বক্ষণিখ নজর রাখছে পাকিস্তানের ওপর।

সামরিক ক্ষেত্রে ইসরোর সাহায্যে অনেকটাই এগিয়েছে ভারত। এবার ইসরো জানিয়েছে, ভারতীয় স্যাটেলাইট পুরো পাকিস্তানের ওপর নজর রাখছে। এর মধ্যে ৮৭ শতাংশ পাক ভূখণ্ডের হাই-ডেফিনেশন ম্যাপিং সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি। শুধু তাই নয়, এটি সেনাবাহিনীকে যেকোনো লক্ষ্যবস্তুর ০.৬৫ মিটার হাই-রেজ্যুলেশনের ছবি সরবরাহ করতে পারে। সহজ কথায়, চাইলে পাকিস্তানের একটি বাড়ির জানালা দিয়েও নজরদারি চালাতে পারে ইসরো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কার্টোস্যাট কৃত্রিম উপগ্রহগুলোর জন্যই এটি সম্ভব হয়েছে। পাকিস্তানি ভূখণ্ডের ৮ লাখ ৮০ হাজার বর্গকিলোমিটার মধ্যে সাত লক্ষ ৭০ হাজার বর্গকিলোমিটার ভারতের স্যাটেলাইট ম্যাপিং করতে পারে।

১৭ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছিলেন, ‘ভারতের ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম অত্যাধুনিক। এর সাহায্যে চাইলে সীমান্তের ওপারের বাড়িগুলোর জানালা দিয়েও উঁকি মারা সম্ভব।’

জিতেন্দ্র সিংয়ের ওই মন্তব্য যে কতটা সত্য তা প্রমাণ করল ইসরো। গত মঙ্গলবার ভোররাতে বালাকোটে বিমানবাহিনীর বিমান হামলার আগে ওই এলাকার সম্পর্কে যাবতীয় স্যাটেলাইট তথ্য সামরিক বাহিনীকে দেওয়া হয়েছিল।

গত সপ্তাহে এক প্রশ্নের উত্তরে বিমানবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান, সামরিক বাহিনীর আরও স্যাটেলাইটের প্রয়োজন ঠিকই, তবে সেই চাহিদার ৭০ শতংশ ইতিমধ্যে পূরণ হয়েছে। ইসরোর অন্তত ১০টি স্যাটেলাইট সামরিক বাহিনীর জন্য কাজ করে। সব মিলিয়ে শত্রুপক্ষের ওপর মহাকাশ থেকে অতন্দ্র প্রহরীর মতোই নজর রাখছে ইসরোর স্যাটেলাইটগুলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর