,

কাদের বললেন, উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে, মনে করি না

news-image

নিজস্ব প্রতিবেদক : উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে বলে মনে করেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমার বিশ্বাস, উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে এটা আমি মনে করি না। কারণ পারফেক্টের বিষয়টাই ভিন্ন। কোনো বিষয়ে পারফেক্ট হয় না, কারণ ত্রুটি থাকবেই। ভুলত্রুটি নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ’

তিনি আরও বলেন, ‘আমাদের গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগে কিছু ভুলত্রুটিও আমাদের অতিক্রম করতে হবে। এটা থাকবেই, এটা নিয়েই আমাদের এগোতে হবে। ’

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে সংঘাত-সহিংসতা হবেই। সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে যে কাউন্সিলর ইলেকশন হয়েছে। সেখানে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিল। তার পরও খারাপ কোনো ঘটনা, কোনো অমিনেন্স ইনসিডেন্ট কোথাও ঘটেনি। ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ইলেকশন করতে করতে একটা সময় দেখা যাবে যে গণতন্ত্র, ইনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে রূপ নিয়েছে। যে কারণে এ ধরনের ত্রুটি-বিচ্যুতি থাকলে এ বিষয়গুলো তখন আর কারো নজরে আসবে না বা এ ধরনের ঘটনাবলীর পুনরাবৃত্তি ঘটবে না। ’

এ সময় অঙ্গীকার করেও জাতীয় পার্টি কাঙ্ক্ষিত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংসদ ও মাঠে শক্তিশালী বিরোধী দল চায় আওয়ামী লীগ।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর