,

যাদের ভূমিকায় দ্রুত অভিনন্দনকে ছাড়লো পাকিস্তান

news-image

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে শুক্রবার ‘শান্তির ইঙ্গিত’ হিসেবে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে ভারত। দেশ দুটিকে যুদ্ধের কিনারা থেকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহলের ব্যাপক চাপের মুখে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, পাকিস্তানকে এই পদক্ষেপ নিতে রাজি করাতে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে।ভারত সরকার এসব উদ্যোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে এটা পরিষ্কার যে, ওয়াশিংটন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সকালে ভিয়েতনামের হ্যানয় থেকে সংবাদ মাধ্যমগুলোকে বলেন, ‘ভারত ও পাকিস্তান থেকে আকর্ষণীয় সুসংবাদ আসছে’।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের জন্য উপস্থিত ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা ওদেরকে থামানর জন্য চেষ্টা করছিলাম এবং এ বিষয়ে একটা যৌক্তিক সুসংবাদ আছে। আমার মনে হয়, সম্ভবত এটা (বিবাদ) শেষ হয়ে আসছে। এটা দীর্ঘ সময় ধরে চলছে।’আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত, যারা ভারতের একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে।যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বৃহস্পতিবার এক টুইটে লেখেন, তিনি ‘ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদেরকে ফোন করেছেন’ এবং ‘সাম্প্রতিক সংকট প্রজ্ঞার সাথে সামাল দেয়া এবং সংলাপ ও যোগাযোগকে প্রাধান্য দেয়া’র ওপর জোর দিয়েছেন।

এসবের মধ্যেই শোনা যায়, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে  টেলিফোনে  প্রায় ২৫ মিনিট কথা বলেন ভারতের জাতীয়  নিরাপত্তা  উপদেষ্টা অজিত দোভাল। এরই মধ্যে শুক্রবার আবুধাবিতে ওআইসির সভায়  বক্তব্য রাখবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা  স্বরাজ। ভারতের কোনো পররাষ্ট্র মন্ত্রী আগে ইসলামিক রাষ্ট্রগুলোর এ সংগঠনের বৈঠকে যায়নি। স্বরাজ বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন।অপরদিকে, পুলওয়ামা হামলার পর সৌদি আরবও উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছে।  সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর ‘যুবরাজ এমবিএস (মোহাম্মদ বিন সালমান)-এর গুরুত্বপূর্ণ’ বার্তা নিয়ে শুক্রবার ইসলামাবাদ যাচ্ছেন। অন্যদিকে, বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন সৌদি রাষ্ট্রদূত।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন সবাইকে সংযত হওয়ার আহ্বান জানায়।পাকিস্তান শেষমেশ জেনেভা চুক্তি অনুযায়ী অভিনন্দনকে মুক্তি দিতই। কিন্তু আন্তর্জাতিক মহলের চাপে তা তাড়াতাড়ি করা হয়েছে বলে জানায় এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর