,

লাদেনপুত্রের নাগরিকত্ব বাতিল করল সৌদি আরব

news-image

অনলাইন ডেস্ক : ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকত্ব বাতিল করে একটি নোটিশ জারি করেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে তার ছেলে হামজা বিন লাদেন জঙ্গি দলটির গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, হামজা পশ্চিমা দেশগুলোর রাজধানীতে হামলার ডাক দিয়ে অডিও এবং ভিডিও বার্তা প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর তার বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদেরকেও হামজা হুমকি দিয়েছেন এবং সৌদি আদিবাসীদেরকে ইয়েমেনি আল কায়েদা শাখার সঙ্গে একজোট হয়ে সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন।

তবে হামজা বিন লাদেন বর্তমানে কোথায় আছেন তা জানা যায়নি এবং তার অন্য কোনো দেশের নাগরিকত্ব আছে কিনা তাও পরিষ্কার নয়।

তবে হামজা সম্পর্কে তথ্য দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণার পরই তার নাগরিকত্ব বাতিল করল সৌদি আরব।

উল্লেখ্য, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে নিহত হন ওসামা বিন লাদেন। তার নেতৃত্বেই ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলা চালানো হয়। এতে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায়।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো