,

নাসিরনগর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন ডাঃ রাফিউদ্দিন আহমেদ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : সকল জল্পনা কল্পনা শেষে আসন্ন নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন প্রবীন রাজনীতিবিদ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ।দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত ডাঃ রাফিউদ্দিন আহমেদ ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র রাজনীতি থেকেই ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে ২৭ বছর ধরে সততার সাথে উপজেলা আওয়ামীলীগ সভাপতি হিসেবে দায়িত্বপালনের পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজে ভুমিকা রাখছেন আওয়ামীলীগের এ নেতা। দলের দুঃসময়ে শক্তহাতে দলকে আটকে রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে নিজেকে আত্মনিয়োগ করে যাচ্ছেন। তার কাছে সব দলের লোক সমান। তিনি সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ জানান,দীর্ঘ ৪৬ বছর আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছি।কখনো নিবার্চনে প্রার্থী হতে চাইনি।

এবার তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে নৌকার মাঝি হতে মাঠে নেমেছি।দল তার শ্রম ও ত্যাগ বিবেচনা করে তাকে আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে কেন্দ্রীয় পর্যায় থেকে মনোনয়ন দেয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। নিবার্চনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও আশাবাদী।তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেনের নেতৃত্বে এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তফসিল অনুযায়ি,নাসিরনগর উপজেলা ৪র্থ ধাপে অনুষ্ঠিত হবে। এই উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ মার্চ।মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৬ মার্চ ও প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১৩ মার্চ এবং ৩১ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,নাসিরনগর উপজেলায় ভোটার ২ লক্ষ ১৩ হাজার ৯শ’ ৭০ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ১০ হাজার ৪‘শ ৪৭ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৫‘শ ২৩ জন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী