মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রান পাহাড়ের নিচে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : হ্যামিলটনে প্রথম টেস্টের তৃতীয় দিনে টাইগারদের পাহাড় সমান রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। বাংলাদেশ বোলারদের তুলোধুনা করে ৪৮১ রান করে কিউইরা। ডাবল সেঞ্চুরি তুলে নিলেন কেন উইলিয়ামসন।

প্রথম ইনিংসে টাইগারদের করা ২৩৪ রানের জবাবে ৬ উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করল নিউজিল্যান্ড। এটি স্বাগতিকদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। ২০০ রান নিয়ে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ
৩ উইকেটে ১২৬ রান। তামিম ৭৪ ও সৌম্য ৬ রানে ব্যাট করছে।

আগের দিনের ৪ উইকেটে ৪৫১ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরু করেন উইলিয়ামসন ও নাইটওয়াচম্যান নিল ওয়েগনার। নেমেই স্ট্রোকের পসরা সাজাতে শুরু করেন তারা। পথিমধ্যে সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। হাফসেঞ্চুরির পথে এগিয়ে যান ওয়েগনার। তবে পারেননি তিনি। ব্যক্তিগত ৪৭ রানে এবাদত হোসেনের বলে উইকেটে পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন।

পরে বিজে ওয়াটলিংয়ের সঙ্গে জুটি গড়ে তোলেন উইলিয়ামসন। এ পথে টেস্ট ক্যারিয়ারে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। ১২৬ ইনিংসে এই মাইলফলকের দেখা পেয়েছেন তিনি। দেশের ইতিহাসে যা দ্রুততম। ১৪৫ ইনিংসে আগের রেকর্ড ছিল রস টেইলের। উইলিয়ামসন-ওয়াটলিং জুটিও দারুণ জমে উঠেছিল। লাঞ্চের ঠিক আগে ওয়াটলিংকে ৩১ রানে থামিয়ে জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।

তবে থেকে যান উইলিয়ামসন। ধীরে ধীরে ডাবল সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। তাকে দারুণ সঙ্গ দেন গ্র্যান্ডহোম। এক প্রান্তে অধিনায়ক ধীরে চললেও অপর প্রান্তে স্টিম রোলার চালান পেস অলরাউন্ডার। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। তবে উইলিয়ামসন দ্বিশতক ছোঁয়া মাত্রই ইনিংস ঘোষণা করায় তিন অংক ছোঁয়া হয়নি গ্র্যান্ডহোমের। ৫৩ বলে ৪ চারের বিপরীতে ৫ ছক্কায় ৭৬ রানের অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে মিরাজ ও সৌম্য সরকার নেন ২টি করে উইকেট।

নিউজিল্যান্ডের ব্যাটিং নিয়ে স্টিভ রোডস বলেন, ‘নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হয়। ওপেনাররা গতকাল দারুণ ভিত্তি গড়ে দিয়েছে। আজ সেই ভিত্তিতে দাঁড়িয়ে ইনিংস লম্বা করেছে। টাইমিং দারুণ ছিল তাদের। বল ছেড়েও খেলেছে ওরা। ওরা ওদের ক্লাস দেখিয়ে দিয়েছে। কেন উইলিয়ামসন খুবই দৃঢ়চেতা ব্যাটিং করেছে, এমন ফ্ল্যাট উইকেট ওদের আউট করা কঠিন।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক