,

কসবায় ট্রাকে মিলল ৭০ কেজি গাঁজা, দুই পাচারকারী আটক

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাচারকালে ৭০কেজি গাঁজা সহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় মাদকপাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার টি.আলী বাড়ির মোড়ে অভিযানে মাদকগুলো উদ্ধার সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের ছায়েদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮) ও কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের ছবির আহাম্মদের ছেলে ইকবাল হোসেন (৩৮)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে উপজেলার কুটি-কসবা সড়কের পৌর এলাকার টি.আলী বাড়ির মোড়ে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৬১৪৪) তল্লাশি করে ৪টি বস্তায় থাকা ৭০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকপাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয় ও জব্দ করা হয় মাদক পরিবহণ করা ট্রাকটি।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর আটকদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলা হাজতে প্রেরণ করে বলে জানান ওসি মালেক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর