,

প্রেমিকের বাড়িতে বিষের শিশি হাতে অনশন

news-image

নিজস্ব প্রতিনিধি : বিষের শিশি হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক ছাত্রী। শুধু তাই নয়, প্রেমিক বিয়ে না করলে লাশ হয়ে প্রেমিকের বাড়ির শ্মশানে যাবেন বলে জানিয়েছেন ওই ছাত্রী। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় এ ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের রথীন বাড়ৈর (২৫) সঙ্গে এক ছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে রথীন তার প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে ওই ছাত্রী অন্ত্বঃসত্ত্বা হয়ে পড়লে রথীন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। কোনো উপায়ন্ত না দেখে ওই ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন।

ওই ছাত্রী অভিযোগ করে বলেন, ‘আমাকে যদি রথীন বিয়ে না করে তা হলে আমি এ বাড়িতেই লাশ হয়ে শ্মশানে যাব।’ রথীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশুনা করছেন বলেও ওই ছাত্রী জানান।

রথীনের মা কানন বাড়ৈ বলেন, ‘রথীন ও এই মেয়ের সম্পর্কের কথা আমাদের জানা নেই। রথীন দুমাস ধরে বাড়িতে আসে না। সে বর্তমানে ঢাকায় আছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর