,

অবাধ নিরপেক্ষ নির্বাচন ছিল জনগণের দাবি : ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ভুল কথা বলে এবং অসত্যের ওপর ভর করে ১৬ কোটি মানুষের দেশকে পরিচালনা করা উচিত না। জনগণ দেশের মঙ্গল চায়।

আজ শুক্রবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জেএসডি আয়োজিত ‘২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন। তিনি হোসেন বলেন, ‘দেশের মালিক হিসেবে জনগণের প্রতি সরকারের যে শ্রদ্ধাশীল হওয়ার কথা, তা হচ্ছে না। অবাধ নিরপেক্ষ নির্বাচন ছিল জনগণের দাবি। কিন্তু ২৯ ডিসেম্বর রাতে কী হলো? সেটা অবাধ ছিল? নিরপেক্ষ ছিল? কী ছিল সেটা? ভুল কথা বলে, অসত্যের ওপর ভর করে ১৬ কোটি মানুষের দেশকে পরিচালনা করা উচিত না। জনগণ দেশের মঙ্গল চায়।’

ড. কামাল আরও বলেন, বাস্তবতাকে উপেক্ষা করে শাসকেরা নিজেদের দেশের মালিক মনে করলে তা মেনে নেওয়া হবে না। সরকার সংকটে পড়েছে, উল্লেখ করে কামাল হোসেন বলেন, মানুষের আস্থা অর্জন করলে অস্থিরতা থাকার কথা না। সরকারের পক্ষে জনসভা করতে গেলে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মানজনকভাবে লোক সমাগম করা কঠিন হবে।

বঙ্গবন্ধুর সময়কার আওয়ামী লীগের কথা স্মরণ করে কামাল হোসেন বলেন, আগের আওয়ামী লীগ এখন নেই। সেই সময়ের আওয়ামী মানে ছিল জনতা। জেএসডি সভাপতি ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রব, রাজনীতিবিদ সিরাজুল আলম খানের কথা স্মরণ করে ঐক্যফ্রন্ট নেতা বলেন, ইতিহাসের মৌলিক বিষয় নিয়ে বিতর্কের অবকাশ নেই। তিনি বলেন, ‘এ দেশ তো রাজতন্ত্র না, অমুকের সন্তান বা কন্যা বলে রাজত্ব করতে পারবে।’

কামাল হোসেন বলেন, সরকার মহা সমস্যায় পড়ে গেছে যে নতুন জেলখানা তৈরি করতে হচ্ছে। সাড়ে সাত কোটি মানুষ থাকা অবস্থায়ও বাঙালিকে জেলে ভরে রাখা সম্ভব হয়নি। এই হুমকির কোনো অর্থ নেই।
আ স ম রব বলেন, গতকাল সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ভোট দিতে না গিয়ে সরকারকে থাপ্পড় মেরেছে। নির্বাচন কমিশনের ভোট দিবস পালনের সমালোচনা করে রব বলেন, ‘যে দেশে ভোট নাই। সে দেশে ভোট দিবস। শুনলে হাসি পায়।’

ইতিহাসকে কোনো একটি দল পকেটে ভরতে পারবে না বলে জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করা হচ্ছে।
২ মার্চ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার সংগ্রামকে এক ব্যক্তির সংগ্রাম করে রাখা হয়েছে। সবাইকে তিনি ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো