সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার: স্পিকার

news-image

পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি : ‘শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের উন্নয়ন ও জনগণের শান্তি।’

শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় সরকারি শাহ আবদুর রউফ কলেজে গণসংবর্ধণা অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জাতির পিতা জেল-জুলুম সহ্য করেও বাঙালির অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জনগণের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্পিকার বলেন, পীরগঞ্জের জনগণের অকৃত্রিম ভালোবাসা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো স্পিকার হয়েছি। পীরগঞ্জবাসী আমাকে ঋণী করেছেন। এটা আমি চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখব।

এ সময় সুখে-দুঃখে পীরগঞ্জবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সরকারি শাহ আবদুর রউফ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ রাশেদুন্নবী চৌধুরী।

আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুরুল আমিন রাজা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা প্রমুখ। এর আগে পীরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠান শিরীন শারমিন চৌধুরীকে ফুল ও ক্রেস্ট প্রদান করে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর