,

ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করতে কমিশন কাজ করে যাচ্ছে : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ভোটের চিত্র বা উপস্থিতির হার এমনই হয়। বিরোধী দল অংশ না নিলেও ভোট তাৎপর্যপূর্ণ হয়েছে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

শুক্রবার সকালে জাতীয় ভোটার দিবসের র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রথমবারের মতো দেশে ভোটার দিবস পালন করা হচ্ছে।

সিইসি বলেন, এটা শর্ট টার্মের নির্বাচন। তাছাড়া বৈরী আবহাওয়া ও বিরোধী দল না থাকার কারণেই ভোটারদের উপস্থিতি কম হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করতে কমিশন কাজ করে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে উৎসাহ উদ্দীপনা, ভোটাধিকার সুনিশ্চিত করণ ও সচেতনতা বাড়াতে দিবসটি পালিত হচ্ছে।

নির্বাচন কমিশন সন্তুষ্ট কি না জানতে চাইলে সাংবাদিকদের নূরুল হুদা বলেন, হ্যাঁ, সন্তুষ্ট।
ভোটার হব ভোট দেব- এই প্রতিপাদ্যে দেশজুড়ে উদযাপন করা হচ্ছে ভোটার দিবস। ভোটার দিবস পালন করতে নির্বাচন কমিশন ভবনসহ সারাদেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করছে ইসি।

এদিকে আজ বিকেল চারটায় নির্বাচন কমিশন (ইসি- ইলেকশন কমিশন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার এতে সভাপতিত্ব করার কথা রয়েছে। আরটিভি অনলাই

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর