,

লাদেনের ছেলের সন্ধান দিলেই ৮ কোটি!

news-image

অনলাইন ডেস্ক : নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলের ব্যাপারে তথ্য দিতে পারলে এক মিলিয়ন ডলার দিবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি টাকায় তা আট কোটি ৪২ লাখ।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রেই এই প্রস্তাবটি প্রযোজ্য বলে আমেরিকা জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মনে করে, বাবার পর সন্ত্রাসের নতুন মুখ হয়ে উঠেছে লাদেন পুত্র। আর এখন তার লক্ষ্য আমেরিকাকে রক্তাক্ত করা। আর তাই হামজা বিন লাদেনকে অনেকেই সন্ত্রাসের রাজপুত্র বলে থাকেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামজা কখনো পাকিস্তানে থেকেছে,কখনো থেকেছে আফগানিস্তানে,আবার কখনো ইরানে গৃহবন্দী অবস্থায় হামজার দিন কেটেছে। কিন্তু এখন হামজা কোথায়,সেটা কেউ জানে না। জানাতে পারলেই মিলবে এক মিলিয়ন ডলার।

ট্রাম্প প্রশাসন মনে করে, ২০১১ সালে হামজার বাবা লাদেনকে আমেরিকা যেভাবে নিঃশেষ করেছিল তার প্রতিশোধ নিতেই মার্কিন মুলুকে আঘাত হানতে চাচ্ছেন তিনি। এমন কাজ যাতে সে না করতে পারে তার জন্যই উদ্যোগ নিচ্ছে আমেরিকা।

২০১১ সালের মাঝামাঝি পাকিস্তানে প্রবেশ করে আবোটাবাদের একটি বাড়িতে ঢুকে পড়ে আমেরিকার বিশেষ বাহিনী। তাদের হাতেই মৃত্যু হয় লাদেনের। বাবার মৃত্যুর পর আল কায়দার সন্ত্রাসকে নেতৃত্ব দেয় হামজা। ২০১৫ সালে তার একটি বার্তায় সিরিয়ায় থাকা সমস্ত জঙ্গি সংগঠনকে এক হয়ে কাজ করার পরামর্শ দেয়। তিনি মনে করেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারলে তবেই সন্ত্রাস কায়েম করা যাবে।

এদিকে হামজা বিন লাদেন কোথায় আছে তা নিয়ে জল্পনার অন্ত নেই। একটা সময় মনে করা হতো, ইরানে নিজের মায়ের সঙ্গে থাকে হামজা। তখনই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

বছর খানেক আগে ইংল্যান্ডের একটি পত্রিকাকে হামজার এক আত্মীয় জানান,সে হয়ত আফগানিস্তানে আছে। সেখান থেকে আরও জানা যায়, হামজার সঙ্গে ১/১১ সেপ্টেম্বরের হামলার অন্যতম বিমান ছিনতাইকারী মোহম্মদ আট্টার মেয়ের বিয়ে হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর