,

খন্দকার মোশাররফ বললেন, ভোটার ছিল না, তবুও লাখ লাখ ভোট পড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল না, তারপরও লাখ লাখ ভোট পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

মোশাররফ হোসেন বলেন, ‘সিটি নির্বাচনে কোনো ভোটার উপস্থিতি ছিল না, তারপরও লাখ লাখ ভোট পড়েছে। এ থেকে বোঝা যায় উত্তর সিটি নির্বাচনে একটা ভোট নাটক হলো মাত্র।’

একাদশ সংসদ নির্বাচনের মত সিটি নির্বাচনেও গোপনে ভোটবাক্স ভর্তি করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

জনগণ উত্তর সিটি নির্বাচন প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, ‘জনগণ উত্তর সিটি নির্বাচন প্রত্যাখ্যাত করেছে। জনগণ যে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর ভোট চায় না সিটি নির্বাচনের অনুপস্থিতি তাই প্রমাণ করে।’

একইসঙ্গে ভোটের অধিকার ক্ষুন্ন করে ভোটার দিবস পালনকে হাস্যকর বলে আখ্যা দেন মোশাররফ হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর