,

ডিএনসিসি নির্বাচন: জামানত বাতিল শাফিনসহ চার জনেরই

news-image

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে বিশাল জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। আর জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদসহ অন্য সকল প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

নির্বাচন পরিচালনা বিধিমালার ৪১(৩) অনুসারে, সিটি করপোরেশন নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিলের বিধান রয়েছে।

এ নির্বাচনে ৩০ লাখ ৩৫ হাজার ৫৯৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯ লাখ ৪২ হাজার ৫৩৯টি। যার আট ভাগের এক ভাগ হলো ১ লাখ ১৭ হাজার ৮১৭ ভোট।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬৯৫ ভোট , প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৬০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহিম টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৪০ ভোট।

অর্থাৎ তাদের কেউই প্রদত্ত ভোটের আটের এক ভাগ ভোট পাননি। তাই তাদের জামানত বাতিল করে সরকারি কোষাগারে সে অর্থ জমা দেবেন রিটার্নিং কর্মকর্তা।

সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ২০ লাখের বেশি হলে জামানত দিতে হয় ১ লাখ টাকা। সে হিসেবে মেয়র পদে উপ-নির্বাচনে জামানত বাজেয়াপ্ত থেকে নির্বাচন কমিশনের আয় ৪লাখ টাকা।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর