,

উত্তরের মেয়র পদে আতিকুল ইসলাম জয়ী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বেসরকারি ফলাফলের ভিত্তিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট ৮ লাখ ৪৯ হাজার ৩০২।

আতিকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। বৃহস্পতিবার রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

১২৯৫ কেন্দ্রের সবগুলোরই মেয়র পদের ভোটের ফলাফল জানানো হয়। এতে দেখা যায়, সারাদিনে মোট ৩১ দশমিক ০৫ শতাংশ ভোট পড়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত নির্বাচন কমিশনের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট পদগুলোতে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।

আজই ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট নেওয়া হয়।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর