,

উপজেলা পরিষদ নির্বাচন: আশুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে এবারও লড়বেন সাংবাদিক সেলিম পারভেজ

news-image

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আশুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে এবারও লড়বেন বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ। বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ উপলক্ষে ইতোমধ্যেই তিনি প্রচারণা শুরু করেছেন। খুব শিঘ্রই তিনি সাংবাদিক, সুশীল সমাজ ও এলাবাসীর সাথে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, তৃতীয় এবং চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে প্রধান প্রতিদ্ব›িদ্ব হিসেবে অতি সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার আরো সু-সংগঠিতভাবে ভোটের মাঠে নামবেন বলে তার সমর্থকরা জানায়।

উল্লেখ্য, সেলিম পারভেজ দীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি এ দীর্ঘ সময়ে দেশের খ্যতনামা বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ও অনলাইন সংবাদ মাধ্যমে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানেও সক্রীয়ভাবে এ পেশায় নিয়োজিত রয়েছেন। তার সম্পাদনায় প্রকাশিত দৈনিক একুশে আলো জেলার শীর্ষ ও জনপ্রিয় পত্রিকার একটি।

সেলিম পারভেজ আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নলিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ইলেক্ট্রনিক্স জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেম সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক পদে অধিষ্টিত রয়েছেন। সাংবাদিকতার বাইরেও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। তিনি নিজ গ্রাম উপজেলার খোলাপাড়ায় হলিচাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

নির্বাচন প্রসঙ্গে সেলিম পারভেজ বলেন, দীর্ঘদিন সাংবাদিকতার সুবাধে এলাকার বিভিন্ন সমস্যা মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছি। এসব সমস্যার সমাধান আদৌ হয়ে উঠছেনা। তাই এলাকার উন্নয়নে সরাসরি ভ‚মিকা রাখতে চাই। আমি জানি এলাকাবাসী আমাকে হৃদয় থেকে ভালবাসে। আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করার মাধ্যমে সরাসরি উন্নয়ন কাজে অংশ নেয়ার সুযোগ করে দিলে আমি জনগণের প্রত্যামা পূরণে সক্ষম হব ইনশাআল্লাহ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী