,

আরও চার নেতাকে বহিষ্কার করলো বিএনপি

news-image

নিউজ ডেস্ক : দলীয় সিদ্ধান্ত অমান্য করায় উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে বগুড়া, মাগুরা ও সিরাজগঞ্জের ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন-বগুড়ার যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলার সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, মাগুরা জেলার সদস্য ও মোহাম্মদপুর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম খান বাচ্চু, সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপি’র সদস্য মাহফুজা খাতুন এবং দলের প্রাথমিক সদস্য মেজর (অবঃ) আবদুল্লা আল মামুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ, পঞ্চগড়, পিরোজপুরের ৯ জনকে বহিষ্কার করা হয়েছিল। এ নিয়ে বহিষ্কৃতদের সংখ্যা হলো ১৩ জন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর