,

ইমরান খানের ঘোষণা ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শান্তির ইঙ্গিত হিসেবে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে শুক্রবার ফেরত দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে যৌথ অধিবেশনে এই ঘোষণা দেন।

এর আগে বুধবার কাশ্মীরে অনুপ্রবেশের অভিযোগে গুলি চালিয়ে পাকিস্তানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। এর মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে একটি এবং অপরটি ভারতে ভূপাতিত হয়। পাক-কাশ্মীরে ভূপাতিত হওয়ার উত্তেজিত জনতার হাত থেকে ভারতীয় ওই পাইলটকে উদ্ধার করে পাকিস্তান সেনাবাহিনী।

বৃহস্পতিবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভারতকে আর উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, এটাকে আর সামনে এগিয়ে নেবেন না, তাহলে পাকিস্তান প্রতিশোধ নিতে বাধ্য হবে।

তিনি বলেন, ‘পরিস্থিতি যেন এর বাইরে যেতে না পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।’

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, আমাদের শান্তির ইচ্ছা অনুযায়ী, আমি ঘোষণা করছি যে, উন্মুক্ত আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে অাগামীকাল ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাকে মুক্তি দেবে পাকিস্তান। ইমরান খানের এই ঘোষণাকে পার্লামেন্টে স্বাগত জানান দেশটির সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

এর আগে দেশটির টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, যদি উত্তেজনা কমিয়ে আনে তাহলে ভারতীয় পাইলটকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। তিনি বলেন, পাইলটের মুক্তির বিনিময়ে যদি উত্তেজনা প্রশমিত হয়, পাকিস্তানি এটি বিবেচনা করতে ইচ্ছুক।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর গাড়ি বহরে জঙ্গি হামলায় ৪০ জওয়ানের প্রাণহানির পর পাক-অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। এই অভিযানের একদিন পর বুধবার দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি অনুপ্রবেশের ঘটনা ঘটে।

পাকিস্তান বলছে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং একজন পাইলটকে আটক করেছে। ভারতের দাবি, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায়, পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি মিগ-২১ যুদ্ধবিমান ও পাইলট নিখোঁজ হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো