,

আটক পাইলটের ভিডিও মুছে ফেলার অনুরোধ

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের হাতে আটক বিমান বাহিনীর পাইলটের ভিডিও মুছে ফেলতে ইউটিউবের প্রতি অনুরোধ জানিয়েছেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশনা অনুসরণ করেই তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইউটিউবের প্রতি এই অনুরোধ জানিয়েছেন বলে সরকারের একটি সূত্র জানিয়েছে।

সূত্র আরও বলছে, ইতোমধ্যে আটক পাইলট অভিনন্দনের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী পাকিস্তানে আটক পাইলট অভিনন্দন সংশ্লিষ্ট ১১টি ভিডিও মুছে ফেলতে ইউটিউবের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউটিউবের পরিচালনাকারী প্রতিষ্ঠান গুগলের একজন মুখপাত্র বলেন, কোন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া বৈধ কোন আবেদন যদি আমাদের নীতির সঙ্গে সংগতিপূর্ণ হয় তবে তা দ্রুত মুছে ফেলা হয়। আমরা এই নীতি মেনে চলি।

তিনি আরও বলেন, কোন আধেয় গুগল থেকে মুছে ফেলার জন্য সরকারের কাছ থেকে পাওয়া আবেদনের তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়।

পাকিস্তানের দাবি তারা ভারতের যুদ্ধ বিমান ধ্বংস করেছে এবং অভিনন্দন ওই বিমানের একজন পাইলট। আটক অবস্থায় অভিনন্দনের বেশকিছু ভিডিও প্রকাশ করে পাকিস্তান। তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে দ্রুত।

অবশ্য আটক থাকা অভিনন্দনকে আগামীকাল শুক্রবার মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর