,

টেলিফোন করে নরেন্দ্র মোদিকে পেলেননা ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বুধবার রাতে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু টেলিফোনে সংযোগ না পাওয়ায় তিনি কথা বলতে ব্যর্থ হন।

বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ইমরান নিজেই এ তথ্য জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বলেছেন, ‘আমি বুধবার রাতে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম (কিন্তু ব্যর্থ হই)। তাঁকে বলতে চেয়েছিলাম আমরা (পাকিস্তান) কোনো ধরনের অস্থিরতা চাই না।’ একই অধিবেশনে ইমরান জানান, শুক্রবার তাঁর দেশ ভারতীয় পাইলটকে মুক্তি দেবে ।

এদিকে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলতে চান ইমরান খান । মোদির সঙ্গে কথা বলে তিনি (ইমরান) শান্তির প্রস্তাব দিতে চান।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলায় অন্তত ৪২ জন ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এই হামলার দায় স্বীকার করে বলে ভারতের দাবি। এর জবাব দিতেই গত মঙ্গলবার ভোরে পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালায় ভারত। ভারতের ভাষ্য অনুযায়ী ওই অভিযানে ৩০০ জঙ্গি নিহত হয়। তবে ভারতের দাবি নাকচ করে আসছে পাকিস্তান। এরপর মঙ্গলবার দিনের প্রথম দিক থেকে বুধবার পর্যন্ত দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি গোলা বর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটে। এতে পরস্পরের দাবি অনুযায়ী ভারতের দুটি ও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর মধ্যে অভিনন্দন নামে একজন ভারতীয় পাইলট পাকিস্তান সেনাদের হাতে আটক হন । যা নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে কথা ছোড়াছুড়ি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর