,

সূর্যের আলো কাঠে ফেলে অনবদ্য শিল্পকর্ম (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট: ক্যানভাসে তুলির আঁচড়ে নয় শিল্পী ছবি আঁকছেন সূর্যের আলো দিয়ে কাঠের ওপরে।

এমন অভিনব শিল্পী হলেন মাইকেল পাপাদাকিস। তার এমন শিল্পকর্ম ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল। এবং তার এসব শিল্পকর্মের দামও আকাশছোঁয়াও।

মাইকেল পাপাদাকিস একজন গ্রীক-আমেরিকান শিল্পী। তিনি জানান, সব শিল্পীর আঁকার উপকরণ রঙ, তুলি, পেনসিল, চক ও প্যাস্টেল হলেও কাঠ, আতশকাঁচ আর সূর্যরশ্মি এই তিনটি দিয়েই আমি ছবি আঁকি।

আর এই তিন উপরকরণ দিয়ে চিত্তাকর্ষক সব শিল্প তৈরি করেছেন তিনি।

গতানুগতিক ধারার বাইরে এমন শিল্পী কেন হলেন এমন প্রশ্নে ন্যাশনাল হেরাল্ডকে মাইকেল বলেন, আমি শুধু শিল্পীই নই একজন পর্যটকও। তাই শিল্পকর্মের এসব তুলি, ক্যানভাস ও রঙের পাত্র নিয়ে ঘুরতে চাইনি। এসব আমার কাছে খুব ওজন বলে মনে হয়।

তাই প্রাকৃতিক দৃশ্য দেখা ও ছবি আঁকা একসঙ্গে চালাতে গিয়ে ভাবলাম প্রকৃতিরই সাহায্য নিই।

পছন্দের দৃশ্য পেলেই আতশকাঁচে সূর্যের আলো ফেলে কাঠ পোড়ান তিনি। আর তৈরি হতে থাকে অসামান্য সব শিল্পকর্ম।

এ শিল্পকর্মের প্রক্রিয়াকে তিনি নাম দিয়েছেন – হেলিওগ্রাফি।

দেখুন মাইকেল কীভাবে এই হেলিওগ্রাফি প্রক্রিয়ায় কাঠে ছবি আঁকেন:

মাইকেল নিজের ওয়েবসাইটে এ বিষয়ে জানিয়েছেন, ২০১৩ সালে আমি কলোরাডোতে গিয়ে সূর্যের আলোর বিভিন্ন রূপ নিয়ে পরীক্ষা শুরু করি। আমি অবাক হই যে, লেন্সের ভেতর দিয়ে যাওয়া আলো এবং আয়নায় প্রতিফলিত আলো এই দুটি একেবারে আলাদা। তখনই সিদ্ধান্ত নেই যে সূর্যালোক দিয়ে এভাবে ছবি তৈরি সম্ভব।

ন্যাশনাল হেরাল্ড জানিয়েছে, ২০১২ সালে কাঠে সূর্যের আলো ফেলে ছবি আঁকা শুরু করেন মাইকেল।

মাইকেল পাপাদাকিস লাইভ শোতে দেখান যে কীভাবে এটা করা হয় এবং সে সময় শিখতে আগ্রহী যে কোনো মানুষকে তিনি তার হেলিওগ্রাফি শেখান।

তবে চাইলেই এটায় সফলতা আসবে না জানিয়ে মাইকেল বলেন, হেলিওগ্রাফি প্রক্রিয়াটি খুবই শ্রমসাধ্য। এতে প্রচুর ধৈর্য এবং আস্থার প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর