সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াটফোর্ডকে ৫-০ ব্যবধানে হারিয়েছে শীর্ষেই থাকল লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলে পেছনে পড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল লিভাপুলের। তবে এবার ঘরের মাঠে ওয়াটফোর্ডকে পেয়ে আগের ম্যাচে জিততে না পারার ক্ষোভ যেন সুদে-আসলে তুলে নিলো লিভারপুল। সাদিও মানে এবং ভিরজিল ফন ডিকের জোড়া গোলে ওয়াটফোর্ডকে ৫-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।

পয়েন্ট টেবিলে কিন্তু ম্যানসিটির সঙ্গে ভালোই লড়াই চলছে লিভারপুলের। অলরেডদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি। এ কারণে কোনো অপ্রত্যাশিত ফলে হারাতে হতে পারে শীর্ষস্থান; কিন্তু তেমনটা তো হলই না, বরং প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থানটা দখলে রাখল ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।

২৮ ম্যাচে ২১ জয়ে লিভারপুলের পয়েন্ট এখন ৬৯। অন্যদিকে ২৮ ম্যাচে ম্যানসিটি জিতেছে ২২টিতে। কিন্তু তাদের পয়েন্ট লিভারপুলের চেয়ে ১ কম, ৬৮। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে হ্যারি কেইনের দল টটেনহ্যাম হটস্পার।

লিভারপুলের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে, ফন ডিক। এছাড়া বাকি গোলটি করেন ডিভোক ওরিজি। ম্যাচের প্রথম ২০ মিনিটেই জোড়া গোল করে বসেন সাদিও মানে। তাতেই ম্যাচের রাশ পুরোপুরি চলে আসে লিভারপুলের হাতে।

৯ মিনিটে আলেকজান্ডার আর্নল্ডের দুরন্ত ক্রস থেকে পাওয়া বলে লিভারপুলের হয়ে গোলের খাতা খোলেন মানে। ২০ মিনিটে মানের দ্বিতীয় গোলের পেছনেও অবদান সেই আর্নল্ডের। এক্ষেত্রে আর্নল্ডের ক্রস গোলের সামনে রিসিভ করে দুরন্ত ব্যাকহিলে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন এই সেনেগালিজ তারকা।

এরপর প্রথমার্ধের শেষ দিকে লিভারপুল রক্ষণভাগে বিপদের সঞ্চার করলেও গোলের মুখ খুলতে পারেনি ওয়াটফোর্ড। ৬৬ মিনিটে সফরকারীদের কফিনে তৃতীয় পেরেকটি পুঁতে দেন ডিভোক ওরিজি। বাঁ-দিক থেকে বল ধরে একক দক্ষতায় কাট ইন করে ভেতরে ঢোকেন তিনি। এরপর ওয়াটফোর্ড গোলরক্ষককে পরাস্ত করে দুরন্ত প্লেসিংয়ে স্কোরলাইন ৩-০ করেন এই বেলজিয়ান স্ট্রাইকার।

খেলার ৭৯ এবং ৮২ মিনিটে জ্বলে ওঠেন ফন ডিক। এবার জোড়া গোল করেন তিনি। তার জোড়া গোলে ৫ গোলের বৃত্ত পূরণ হয় অল রেডসদের। প্রথমটা আর্নল্ডের ফ্রি-কিক থেকে এবং ফন ডিকের দ্বিতীয় গোলটি আসে রবার্টসনের ক্রস থেকে। ম্যাচ শেষে ইয়ুর্গেন ক্লুপ বলেন, ‘আমি যেমন ম্যাচ চেয়েছি, তেমনটাই খেলেছে আমার দলের ছেলেরা।’

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর