,

ক্যাটরিনার বিয়ে চলতি বছরেই!

news-image

বিনোদন ডেস্ক : গত বছর থেকে বলিউডে চলছে বিয়ের সানাই। আনুশকা-সোনমের পর সাত পাকে বাঁধা পড়েছেন দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন আলিয়াও। বাকি থাকে এখন একজন, তিনি হলেন ক্যাটরিনা কাইফ। এবার তিনিও ওই পথেই হাটতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

সাম্প্রতিককালে ক্যাটরিনা যে ফের সালমানের কাছাকাছি এসেছেন, তা-ও কারোর জানতে বাকি নেই। প্রেমিক রণবীর কাপুরের সাথে বিয়ের খবর প্রায় চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়। এরপর আবারও সালমান খানের সাথে নিয়মিত দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। এমনকি তার সাথে এখন নিয়মিত সিনেমায় অভিনয় করছেন।

সম্প্রতি একটি সাক্ষাত্কারে তাকে প্রশ্ন করা হয়, ২০১৯ সালে কী কী চান তিনি। সেখানেই ক্যাট উত্তর দেন, একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, নিজের প্রোডাকশন হাউজ ও তার সঙ্গে আর সিঙ্গেল থাকতে চান না তিনি।

সেই থেকে বলিউড পাড়ায় গুঞ্জন রটেছে এ বছর বিয়ে করছেন ক্যাটরিনা। এরপর থেকে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে এ নিয়ে জানতে চাওয়া হলে ক্যাটরিনা বলেন, ‘এ বছরের এখনো অনেকটা সময় আছে। এখনই কোনো সিদ্ধান্ত জানাতে চাই না। বিয়ে যদিও হয় সেটি সবাই জানবে। কিন্তু আমার পূর্ব মন্তব্য থেকে সবাই ধরে নিয়েছেন আমি বিয়ে করছি। তবে এটি পুরোটাই গুজব। বিয়ে করবো, তবে কবে করছি এটি এখন বলা মুশকিল।’

আপাতত সালমানের বিপরীতে ভারত ছবির শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। ছবি মুক্তি পাবে আগামী ঈদে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর