,

ময়ূরপঙ্খী শীঘ্রই যাত্রী নিয়ে উড়বে

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা হলেও তা সফল হয়নি। তবে গত ২৪ ফেব্রুয়ারির সেই ঘটনায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে ঘটনায় বড় ক্ষতি না হওয়ায় বিমানটি ঢাকায় উড়িয়ে আনা হয়েছে গতকাল রাতে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানটির আর দুবাই যাওয়া হয়নি। এদিন ছিনতাইয়ের চেষ্টা ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় থানায় একটি মামলার প্রেক্ষিতে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট মামলার আলামত হিসেবে বিমানটি জব্দ করে। পরে তা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জিম্মায় দেয়।

বুধবার রাতে উড়োজাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করছেন। সব ঠিক থাকলে দ্রুতই যাত্রী নিয়ে উড়োজাহাজটি আকাশে উড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর