,

ঢাকায় আনা হলো সেই বিমানটি

news-image

নিউজ ডেস্ক : ঢাকা থেকে দুবাইগামী ছিনতাইয়ের কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ঢাকায় আনা হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে রাত ৯টা ২১ মিনিটের দিকে ছেড়ে এসে ঢাকায় পৌঁছায় রাত ৯টা ৫৬ মিনিটের দিকে।

গত রবিবার (২৪ ফেব্রুয়ারি) খেলনা পিস্তল ও বোমাসদৃশ বস্তু দেখিয়ে ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করেন মাহাদী নামে এক তরুণ। এর জেরে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে কমান্ডো অভিযানে নিহত হন মাহাদী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) গ্রুপ ক্যাপ্টেন (অব.) খন্দকার সাজ্জাদুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানটির প্রাথমিক একটি অ্যাসেসমেন্ট করা হয়েছে। পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতি নিশ্চিত হওয়া যাবে। বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় মেরামত শেষে ফের অপারেশনে যাবে বিমানটি।’

বিমান সূত্র জানায়, বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৩টি উড়োজাহাজ। ২০০৮ সালে নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ২.১ বিলিয়ন ডলারে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এর মধ্যে ৮টি উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়েছে। এর চারটি উড়োজাহাজই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর