,

কেরানীগঞ্জে পল্লী বিদ্যুতের নবনির্মিত গ্রিডস্টেশনে আগুন

news-image

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় পল্লী বিদ্যুতের নবনির্মিত একটি গ্রিডস্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় আগুনের সূত্রপাত হয়। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. নাইমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মালঞ্চ এলাকায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই পল্লী বিদ্যুতের একটি গ্রিডস্টেশন নির্মিত হয়। এই স্টেশনটি উদ্বোধনের আগেই হঠাৎ সেখানে আগুন লাগে। আগুনের খবর পাওয়ার পরেই আমাদের তিনটি ইউনিট সেখানে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্বকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা তিনি জানাতে পারেননি।

এ ব্যাপারে জানতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘নবনির্মিত পল্লী বিদ্যুতের গ্রিডস্টেশনে এখনও আগুন জ্বলছে। তবে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালাচ্ছে। আমরা এখানে নিরাপত্তা দেওয়ার কাজ করছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর