,

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নেপালে মন্ত্রীসহ ৭ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নেপালের পর্যটনমন্ত্রী রবিন্দ্র অধিকারী নিহত হয়েছেন। এছাড়া আরও ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেপালের পূর্বাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।

আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যক্তিগত ওই হেলিকপ্টারে মোট সাতজনের মধ্যে রবিন্দ্র একজন। তারা দেশটির পূর্বাঞ্চলীয় জেলা তাপলেজাং থেকে তেরাথুমে যাচ্ছিলেন। কিন্তু বুধবার বিকেলে একটি জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এ সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাক কৃষ্ণ সুবেদি জানান, পর্যটনমন্ত্রী রবিন্দ্র অধিকারী এবং বাকি ছয়জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনা স্থানেই তাদের মরদেহ শনাক্ত করা হয়।

হেলিকপ্টারটিতে পর্যটনমন্ত্রী ছাড়াও দেশটির পর্যটন উদ্যোক্তা অং শিরিং শেরপা, নিরাপত্তা কর্মকর্তা অর্জুন ঘিমার, দেশটির প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী যুবরাজ দাহল, কানের উপ-মহাপরিচালক বীরেন্দ্র শ্রেষ্ঠ ও প্রকৌশলী ধ্রুব দাস বোচিভায়া ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে তাপেলজাং জেলার প্রধান কর্মকর্তা অনুজ ভান্ডারি বলেছেন, তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। পরে ঘটনাস্থল থেকে আগুন ও ধোঁয়া উড়তে দেখেছেন।

স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, রবিন্দ্র হেলিকপ্টারে করে একটি বিমানবন্দর নির্মাণ কার্যক্রম পরিদর্শনে যাচ্ছিলেন। তখনই কাঠমণ্ডু থেকে ২৪০ কিলোমিটার দূরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর