,

অবৈধ অভিবাসী-বিরোধী অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৩০৯

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী-বিরোধী এক অভিযানে বাংলাদেশিসহ ৩০৯ জনকে আটক করেছে দেশটির পুলিশ ও ইমিগ্রেশন। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমারের নাগরিক আছে। তবে কোন দেশের ঠিক কতজন নাগরিককে আটক করা হয়েছে তা এখনও জানানো হয়নি।

রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত কোতারায়া ও চায়না টাউনের ছয়টি স্পটে স্থানীয় সময় বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে কুয়ালালামপুর পুলিশের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

কুয়ালালামপুর পুলিশ প্রধান দাতুক শ্রী মাজলান লাজিম বলেন, কোতারায়া বাস স্টপ থেকে ৩০৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৯০ জন পুরুষ এবং অন্যরা নারী। রাজধানীর শান্তি বজায় রাখতে এবং অপরাধ কমাতে এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, আটকদেরকে জিনজাং পুলিশ স্টেশন, ডাং ওয়াংগি ও চেরাস পুলিশ স্টেশনে পাঠানো হবে। গত জানুয়ারি থেকে পরিচালিত অবৈধ অভিবাসী-বিরোধী অভিযানগুলোতে আটককৃতদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি বাংলাদেশি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় অবৈধ অভিবাসীদের আটক করতে প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। অবৈধ অভিবাসীদের পাশাপাশি এতে হয়রানির স্বীকার হচ্ছে বৈধকরণের আওতায় আসা প্রবাসীরাও।

এদিকে, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের অভিযোগ, তারা দেশে ফিরতে চাইলেও পারছে না। হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট মিললেও ইমিগ্রেশন থেকে ট্রাভেল পাস মিলছে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর