,

কিমকে ট্রাম্প, আপনি একজন মহান নেতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমি মনে করি আপনার দেশের অসাধারণ অর্থনৈতিক সম্ভাবনা আছে। আপনার দেশের জন্য একটি অসাধারণ ভবিষ্যৎ আছে, আপনি একজন মহান নেতা। এর জন্য আমরাও সাহায্য করবো।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় বৈঠক উপলক্ষে বুধবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের মেট্রোপোল হোটেলে পৌঁছে তার উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক গণমাধ্যম ‘সিএনএন’।

এসময় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পতাকার সামনে দাঁড়িয়ে একজন আরেকজনের সঙ্গে হাত মেলান এবং কিছুক্ষণের জন্য কথা বলেন। তাদের ছবি তোলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ট্রাম্প জানান, তিনি একটি ‘খুবই সফল’ সম্মেলনের প্রত্যাশা করছেন।

কিম বলেন, আমরা সব প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ এখানে মিলিত হয়েছি। জবাবে ট্রাম্প বলেন, ভিয়েতনামে চেয়ারম্যান কিমের সঙ্গী হতে পারা সম্মানের। আমাদের প্রথম সম্মেলন খুবই সফল হয়েছিল।

সাংবাদিকদের উদ্দেশে উত্তর কোরিয়ার নেতা জানান, প্রথম এবং আজকের এই সম্মেলনের মধ্যে ‘অনেক চিন্তাভাবনা, প্রচেষ্টা ও ধৈর্য্য’ ছিল। প্রথম সম্মেলনের পর অনেকেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করে। তিনি আশা করেন এই সম্মেলনকে সবাই স্বাগত জানাবে।

এরপর ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন একসঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন। এসময় ট্রাম্প মজা করে বলেন, একটি সুন্দর ব্যক্তিগত নৈশভোজের সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না। ছবিতে কিম ও তাকে ভালো দেখাচ্ছে কিনা সাংবাদিকদের কাছে জানতে চান ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর