,

পাকিস্তানি সেনা সদস্যদের ‘ভদ্রলোক’ বললেন ভারতের সেই পাইলট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হওয়া ভারতীয় জেট বিমানের সেই পাইলটের আরেকটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম ট্রিবিউন আটক হওয়া উইং কমান্ডার অভিনন্দনের একটি ভিডিও প্রকাশ করেছে। তিনি বলেন, ‘আমি এটা বলতে চাই পাকিস্তানি সেনাবাহিনী আমার ভালো দেখভাল করেছে। দেশে ফিরে গেলেও আমার বক্তব্যের পরিবতর্ন হবে না।’ এ সময় পাকিস্তানি সেনা সদস্যদের ‘ভদ্রলোক’ বলে অভিহিত করেন।

ভারতের এই উইং কমান্ডার বলেন, ‘ক্যাপ্টেন (পাকিস্তানের) আমাকে ভিড় ও সৈন্যদের হাত থেকে উদ্ধার করে। আমি আশা করি আমার দেশের সেনাবাহিনীও এসে আমাকে এভাবে উদ্ধার করবে। পাকিস্তানি সেনাবাহিনীর আচরণে আমি অভিভূত।’

প্রসঙ্গত, আজ বুধবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আকাশসীমা লঙ্ঘন করায় তারা দুটি ভারতীয় ফাইটার জেটকে ভূপাতিত করেছে।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, সকালে পাকিস্তান বিমান বাহিনী কর্তৃক ভারতে হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) অতিক্রম করে ভারতীয় বিমান। এ সময় পাকিস্তান বিমান বাহিনী দুটি ভারতীয় বিমানকে ভূপাতিত করে। একটি বিমান পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরে এবং অন্যটি ভারত অধিকৃত কাশ্মীরে পড়েছে। এতে দুজন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন উইং কমান্ডার অভিনন্দন। অপর একজন আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন আছেন।

তবে ভারত সরকার থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর