,

হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় বিমান বাহিনীর ৬ কর্মকর্তা নিহত

news-image

কাশ্মীরে পাকিস্তানের হামলায় ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের সংবাদে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, নিহতদের মধ্যে ৬ জন বিমানবাহিনীর কর্মকর্তা আর একজন বেসামরিক নাগরিক।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার আনুমানিক সকাল ১০টায় কাশ্মীরের বুদগ্রামের গারেন্দ কালান গ্রামের কাছে খোলা একটি মাঠে রাশিয়ার তৈরি ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার বেশ কিছু ভিডিও থেকে দেখা যাচ্ছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য। পাশের গ্রামগুলো থেকে অনেক মানুষ দুর্ঘটনাস্থলে ভিড় করছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি থেকে দু’টি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোরে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানে হামলা চালালে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধের ঘোষণা আসার পরপর এমন হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী।অবশ্য পাকিস্তান বলছে, ভারতের দুটি বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়লে তারা সেগুলো ভূপাতিত করে। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা বিমান ভূপাতিত করে ভারতীয় বিমানবাহিনীর দুইজন পাইলটকে আটক করেছে।

প্রথমে ভারত পাকিস্তানের দাবি অস্বীকার করলেও পরে জানায় যে, তাদের মিগ-২১ যুদ্ধবিমান আর একজন পাইলট নিখোঁজ হয়েছে। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পাইলট আটকের ব্যাপারে কিছু জানায়নি ভারতকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর