,

ফিলিপাইনকে ১০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা

news-image

একেবারে নতুন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। কিছুটা অস্বস্তি তো ছিলই। কিন্তু মাঠের খেলায় তার বিন্দু মাত্র ছাপ পড়তে দিলেন না মারিয়া মান্ডারা। বরং প্রথম ম্যাচেই ফিলিপাইনকে ১০ গোলে বিধ্বস্ত করে দারুণ শুরু করলো লাল-সবুজের দল।এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশাল এই জয়ে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন।

এবারের আসরের স্বাগতিক মিয়ানমারের থুয়ান্না স্টেডিয়ামে প্রথমার্ধেই ফিলিপাইনের জালে ছয়বার বল জড়ায় বাংলাদেশ। এই অর্ধেই হ্যাটট্রিক করেন তহুরা। ২ গোল আসে শামসুন্নাহার সিনিয়রের পা থেকে।ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল করে বিশাল জয় নিশ্চিত করেন বাংলাদেশের মেয়েরা। এবার জোড়া গোল আসে অধিনায়ক মারিয়া মান্ডার পা থেকে। পুরো ম্যাচে ফিলিপাইনকে পাত্তাই দেয়নি গোলাম রব্বানীর শিষ্যরা।

এই জয়ে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০১৬ সালেও এএফসি চ্যাম্পিয়নশিপের মুলপর্বে খেলার স্বপ্নপূরণ হয় কিশোরীদের হাত ধরেই।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো