,

ভারতের সঙ্গে ফের শান্তি আলোচনার প্রস্তাব ইমরান খানের

news-image

চলমান পাক-ভারত উত্তেজনার জেরে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা এড়িয়ে আবারো ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। পাকিস্তানের এই প্রধানমন্ত্রীর কণ্ঠে উঠে এসেছে কার্যত সব ইতিবাচক বার্তা। তিনি বলেছেন, আমাদের উভয় দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে। সুতরাং আমাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত।পাকিস্তানের সাবেক এই ক্রিকেট তারকা বলেছেন, সংঘাত যদি শুরু হয়, তাহলে পরিস্থিতির নিয়ন্ত্রণ আমার হাতেও যেমন থাকবে না, তেমনই নরেন্দ্র মোদির হাতেও থাকবে না।

তবে পাকিস্তানি ভূখণ্ডে ভারতের বিমানবাহিনীর অভিযানের প্রতিশোধ নেয়া হয়নি উল্লেখ করে ইমরান খান বলেছেন, বুধবার সকালে পাকিস্তানের হামলার উদ্দেশ্য কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতি ছিল না। তিনি বলেছেন, তার দেশ শুধুমাত্র পাকিস্তানের সক্ষমতা প্রদর্শন করতে চেয়েছে।ইমরান বলেন, গত ১৪ ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনায় তিনি ভারতকে তদন্তকাজে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। আমরা ভারতের সঙ্গে কথা বলেছিলাম।

তাদের বলা হয়েছিল যদি একতরফা কোনো পদক্ষেপ নেয়া হয়, তাহলে তার জবাব দিতে বাধ্য হবে পাকিস্তান; সেটা যাই হোক না কেন। কিন্তু ভারত বিচারক, জুরি ও জল্লাদের ভূমিকা নিয়েছে। পাকিস্তানের এই নেতা বলেছেন, ভারতীয় বিমান বাহিনী দুটি মিগ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে ভারত দাবি করেছে, শুধুমাত্র একটি যুদ্ধবিমান ও একজন পাইলট নিখোঁজ রয়েছে।ইমরান খান বলেন, আমরা তাদের দুটি মিগ যুদ্ধবিমান ভূপাতিত করেছি। পাইলট আমাদের কাছে রয়েছেন। কিন্তু আমরা এখান থেকে কোথায় যাব। আমাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত।

সূত্র : বিবিসি, ডন, ইন্ডিয়া ট্যুডে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর