,

কসবায় কাঁটাতারের পাশে যুবকের মরদেহ

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের পাশ থেকে মাজহারুল ইসলাম তানিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দিকে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামের সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।তানিম মোটরসাইকেল চোরাচালানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে চোরাচালান ও ডাকাতির অভিযোগে কসবা থানায় দুইটি মামলা রয়েছে। তিনি উপজেলার অষ্টজঙ্গল গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলেন।

পুলিশ জানিয়েছে, রাতে খাদলা গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৪৯নং পিলারের সাব পিলার ৩ এসের পূর্ব পাশে (কাঁটাতারের পশ্চিম পাশে) মাজহারুলের মরদেহ পড়ে থাকতে দেখে তার স্বজনরা। পরে বিজিবি সদস্যদের সহযোগিতায় মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর নিহতের স্বজনরা কসবা থানায় খবর দিলে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বাম চোখের ভ্রুর বাম পাশে ছিদ্র জখম রয়েছে।

এছাড়া শরীরে আর কোনো জখম নেই। তবে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী