,

বাংলাদেশের অবন্তি সা রে গা মা পা থেকে বাদ

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় জি বাংলা চ্যানেলের সংগীত বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’ থেকে বাদ পড়লেন বাংলাদেশের মেয়ে অবন্তি সিঁথি। গতকাল রোববার, ২৪ ফেব্রুয়ারি রাতে প্রকাশ হওয়া পর্বে তিনি প্রয়াত বারী সিদ্দীকীর ‘আমি একটা জিন্দা লাশ’ গানটি গেয়ে শোনান।

গতকাল রাহুল ও স্নেহা টিকে গেলেও বাদ পড়ে গেলেন অবন্তি। বাদ পড়া প্রতিযোগী হিসেবে তার নামটি ঘোষণার পর আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

নিজের শেষ বক্তব্য দিতে গিয়ে অবন্তি ‘সারেগামাপা’-কে ধন্যবাদ জানান চমৎকার এই আয়োজনে তাকে বাছাই করার জন্য। তিনি বলেন, ‘এই মঞ্চটাকে অনেক মিস করবো। এখানে অনেক অনেক ভালো কিছু বন্ধু পেয়েছি। সবাইকে মিস করবো। সবার সঙ্গে থেকে অনেক কিছু শিখেছি ও জেনেছি। এসময় তিনি আবেগ আক্রান্ত।

সারেগামাপা-তে ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর কিশোর কুমারের ‘আকাশ কেন ডাকে’ গানের সঙ্গে শিষ ও চায়ের কাপ বাজিয়ে চমক দেখান অবন্তি। সেই গান ভাইরাল হয়ে ঘুরেছে দুই বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে।

তার পরিবেশনা দেখে উপস্থিত বিচারক শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, মোনালী ঠাকুর, পণ্ডিত তন্ময় বোস, রূপঙ্কর বাগচী, জয় সরকার ও শুভমিতার মতো নন্দিত শিল্পী-সুরকাররা আসন ছেড়ে উঠে দাঁড়ান। করতালি আর প্রশংসায় ভাসিয়ে দেন বাংলাদেশের অবন্তীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর