মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক যে প্রতিশ্রুতি দিল বাংলাদেশকে

news-image

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কনটেন্ট প্রকাশে বাংলাদেশের আইনি কাঠামো ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। স্পেনের রাজধানী বার্সেলোনায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেয় ফেসবুক।গতকাল মঙ্গলবার বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ বৈঠক হয় বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশে পর্নোগ্রাফি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অপপ্রচারসহ নানা নিরাপত্তা প্রসঙ্গে ফেসবুককে বাংলাদেশের নিয়ম-নীতি মেনে নিরাপদ ফেসবুক ব্যবহারের ব্যবস্থা নেওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দেশ, আমাদের সমাজ—আমাদের নাগরিকদের ফেসবুকের নিরাপদ ব্যবহারের সুযোগ দিতে হবে।’মন্ত্রী বাংলাদেশের আইন, আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং নিয়মনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশে আইন আছে, সেই আইন মোতাবেক ফেসবুককে কনটেন্ট এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।প্রায় ১ ঘণ্টার ওই বৈঠকে নানা বিষয়ে আলোচনার মধ্যে নাগরিক সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের বিষয়টি প্রাধান্য পায়।

বৈঠকে ফেসবুকের পক্ষে উপস্থিত ছিলেন ফেসবুকের গ্লোবাল পলিসি সলিউশনের ভাইস প্রেসিডেন্ট রিচার্জ অ্যালান এবং সাউথ এশিয়ার হেড অব পলিসি অশ্বিনি রানা। ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্ট প্রকাশে তাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডের বিষয়টি তুলে ধরেন। ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের আইনি কাঠামো ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
এ সময় ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তাদের সিস্টেম হতে পর্নোগ্রাফি সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে, এটি ভবিষ্যতেও চলবে।

কনটেন্ট বিষয়ে বিদ্যমান যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য বাংলাদেশে অফিস খোলার বিষয়ে মন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, ‘রেসপন্স টাইমের বিষয়ে ফেসবুক যে দীর্ঘসূত্রতা করে, সেটিকে ইমিডিয়েট রেসপন্স টাইমে আনতে হবে।’ মন্ত্রী উল্লেখ করেন, সরকার কখনো চায় না ইন্টারনেট বন্ধ করতে। ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের অফিস খোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানিয়েছে বৈঠকে।

ফেসবুককে বাংলাভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের আহ্বান: ফেসবুককে সঠিকভাবে বাংলা ভাষায় অনুবাদ এবং প্রয়োগ করতে বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। আর ফেসবুক যদি এই সক্ষমতা অর্জনের ক্ষেত্রে সহযোগিতা চায়, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।

মন্ত্রী বাংলা ভাষার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রস্তুত উল্লেখ করে বলেন, ফেসবুকে বাংলা ভাষা ব্যবহারে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা দূর করতে হবে। বাংলা ভাষাভাষী মানুষ যেন ফেসবুকে বাংলা পড়তে কোনো অসুবিধার মধ্যে না পড়েন। মন্ত্রীর প্রস্তাবে অনুবাদসহ বাংলা ভাষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান ফেসবুকের গ্লোবাল পলিসি সলিউশনের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড অ্যালান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক