,

নারায়ণগঞ্জে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

news-image

নারায়ণগঞ্জ নগরের নিতাইগঞ্জে মো. লিটনকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচার শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।রায় ঘোষণার সময় তিন আসামির মধ্যে রফিকুল ও হাবীব ওরফে কাউসার ওরফে হাবলা উপস্থিত ছিল। অপর আসামি শরীফ মিয়া পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে রফিক, হাবীব ও শরীফ তাঁদের বন্ধু লিটনকে তুলে নিয়ে নিতাইগঞ্জ খালঘাটের একটি পরিত্যক্ত ভবনের ছাদে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় লিটনের ভাই সিরাজ মিয়া বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। রফিক ও কাউসার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফজলুর রহমান জানান, এ মামলায় আদালত উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর