,

আকাশসীমায় জরুরি অবস্থা, বিমান চলাচল বন্ধ করল পাকিস্তান

news-image

ক্রমবর্ধমান পাক-ভারত উত্তেজনার মাঝে আকাশসীমায় জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান। একই সঙ্গে পাকিস্তান থেকে সব ধরনের স্থানীয় এবং আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল বন্ধ ঘোষণা করেছে দেশটি। বুধবার পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশসীমায় জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ)। দেশের সব বিমানবন্দর থেকে স্থানীয় এবং আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট আপাতত স্থগিত থাকবে। সিএএর এই নির্দেশনার পর দেশটির লাহোর বিমানবন্দর, ইসলামাবাদ বিমানবন্দর ও ফয়সালাবাদ বিমানবন্দর থেকে ইতোমধ্যে সব ফ্লাইটের বাতিল করা হয়েছে।

ফ্লাইট রাডারের তথ্য বলছে, পাকিস্তানি এবং ভারতের আকাশে আন্তর্জাতিক ফ্লাইট ও ট্রানজিট বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক কিছু ফ্লাইটকে উড্ডয়নকারী দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য ফ্লাইট বিকল্প পথ ব্যবহার করছে।পাকিস্তানের রেলপথেও জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির রেলপথ মন্ত্রী শেইখ রশিদ। তিনি বলেছেন, ভারতকে জবাব দেয়ার জন্য পুরো দেশ প্রস্তুত রয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, ভারতের সরকারি এক কর্মকর্তা বলেছেন, দেশটির উত্তরাঞ্চলের অন্তত ৮টি শহরের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালের দিকে কাশ্মীরের আকাশসীমায় পাকিস্তানি বিমানবাহিনীর যুদ্ধবিমান এফ-১৬ ঢুকে পড়ার পর এই পদক্ষেপ নেয় নয়াদিল্লি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর