,

নিঃসঙ্গ সৌদি নারীরা কোটি টাকা নিয়ে স্বামী খুঁজছেন!

news-image

ডেস্ক রিপোর্ট : নিঃসঙ্গতার অবসান ঘটাতে কোটিপতি সৌদি নারীরা বিয়ের জন্য স্বামী খুঁজছেন। বিয়ের ক্ষেত্রে বিদেশি স্বামী এবং তাদের সন্তানদের সৌদি নাগরিকত্ব পাবার আইন সংস্কার হওয়ার পরই তারা এ অনুসন্ধানে নেমেছেন।

এদেরই একজন ৪০ বছরের হেসা। তিনি বিয়ের ইচ্ছে ব্যক্ত করে বলেন, তার বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে প্রচুর ধনসম্পদের মালিক। তাকে সম্মান করবেন এমনই এক স্বামী খুঁজছেন তিনি। এ খবর দিয়েছে হাফিংটন পোস্ট।

২০১২ সালে সৌদি সাময়িকী রোয়া এক প্রতিবেদন বের হয়। এতে বলা হয়, এক নারী ভাল স্বামীর খোঁজে ৫০ লাখ সৌদি রিয়াল নিয়ে অপেক্ষা করছেন। যিনি বিবাহিত জীবন ও দায়িত্বকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

২০১৪ সালে আমিরাতের একটি নিউজ সাইট জানায়, অনেক সৌদি কোটিপতি নারী টুইটারে বিয়ের আগ্রহের কথা জানান। এমন একটি পোস্টে সৌদি এক নারী জানান, তিনি তালাকপ্রাপ্তা ও নিঃসন্তান।

তিনি এমন একজন স্বামী খুঁজছেন যিনি তাকে ভালবাসবেন। উত্তরাধিকার সূত্রে তিনি একশ মিলিয়ন রিয়ালের মালিক। ৩৯ বছর বয়সী এই নারী তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

এর আগে ২০০৭ সালে এক সৌদি নারী স্বামী খুঁজছিলেন। চাহিদা বলতে তিনি স্বামীর ব্যক্তিত্বকেই প্রাধান্য দেয়ার কথা বলেন। তার সম্পদের পরিমাণ ছিল ৭০ লাখ রিয়াল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর