মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় দু’টি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

news-image

পাকিস্তানি আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে গুলি চালিয়ে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। অন্যদিকে, জম্মু-কাশ্মীরে আকাশসীমা লঙ্ঘনের সময় পাকিস্তানি একটি বিমান ভূপাতিত করার পাল্টা দাবি জানিয়েছে ভারত।

বুধবার সকালের দিকে পাল্টাপাল্টি বিমান ভূপাতিত করার এই দাবি করেছে পাকিস্তান এবং ভারত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, ভারতের বিমান বাহিনীর একটি বিমান পাক-অধিকৃত কাশ্মীরে, অন্যটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূপাতিত হয়েছে।তিনি বলেছেন, ভারতের ভূপাতিত বিমানের একজন পাইলটকে আটক করা হয়েছে। এদিকে, এ ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, পাকিস্তানি আকাশসীমার ভেতরেই বিমান বাহিনীর বিমান টহল দিয়েছে। এই টহলের উদ্দেশ্য, আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে।

এদিকে, আকাশসীমা লঙ্ঘন করে পাল্টাপাল্টি বিমান ভূপাতিত করার দাবি জানালেও উভয় দেশের বিমানের কোনো পাইলট হতাহত হয়েছে কি-না তা নিশ্চিত করেনি কোনো পক্ষই। এর আগে বুধবার সকালে জম্মু-কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান এমআই-১৭ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে।

ভারত বলছে, ওই অভিযানে জয়েশ-ই-মোহাম্মদের অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, ভারতের অভিযানে কোনো হতাহতের ঘটনাই ঘটেনি। বালাকোটের বাসিন্দারা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তারা গভীর রাতে প্রচণ্ড শব্দ শুনেছেন। তবে এতে কেউই নিহত হয়নি।

Maj Gen Asif Ghafoor

@OfficialDGISPR

In response to PAF strikes this morning as released by MoFA, IAF crossed LOC. PAF shot down two Indian aircrafts inside Pakistani airspace. One of the aircraft fell inside AJ&K while other fell inside IOK. One Indian pilot arrested by troops on ground while two in the area.

57.7K people are talking about this

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক