,

ডি মারিয়ার জোড়া গোল, সেমিতে পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : দলের সেরা তারকা নেইমার ও এডিনস কাভানি বিহীন ম্যাচে আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডি মারিয়ার জোড়া গোলে দিজোঁকে হারিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠেছে পিএসজি। ঘরের মাঠে মঙ্গলবার রাতে শেষ আটে ৩-০ গোলে জেতে প্যারিসের ক্লাবটি। স্বাগতিকদের তৃতীয় গোলটি করেন তমা মুনিয়ে।

নেইমার ও এদিনসন কাভানি চোটের কারণে অনেক দিন ধরে দলের বাইরে। আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপেকেও বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ টমাস টুখেল। এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে দুর্দান্ত এক গোলে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন ডি মারিয়া। এরপর ২৮তম মিনিটে ড্রাক্সলারের সহায়তায় নিজের দ্বিতীয় গোলে দলের ব্যবধান দিগুণ করেন ডি মারিয়া।

বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার মুনিয়ের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে এ ব্যবধানেই জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটে পিএসজি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর