,

পাকিস্তানের হামলায় ৫ ভারতীয় সেনা আহত

news-image

অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে নিয়ন্ত্রণ রেখায় মর্টার শেল হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় ৫ ভারতীয় সেনা আহত হয়েছে বলে দাবি ভারতের। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।

খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার আখনুর, নৌসেরা এবং কৃষ্ণা ঘাটি সেক্টরে মর্টার হামলা ও ব্যাপক গুলিবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে ভারতীয় সেনারা।

ভারতীয় সেনার এক মুখপাত্র জানান, পাকিস্তানি সেনারা সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় মর্টার, মিসাইল ছুড়তে থাকে। জবাবে ভারতও প্রতিরোধ গড়ে তুলে। এখন পর্যন্ত তিন সেক্টরে হামলা চালানোর চেষ্টা হয়েছে। এতে ৫ ভারতীয় সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে জইশের সব থেকে বড় ঘাঁটিতে বোমাবর্ষণ করে ভারত। এসময় এক হাজার কেজি বোমাবর্ষণের কথা বলা হয়। এ হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে ভারত দাবি করেছে। তবে পাকিস্তান তা অস্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর