,

ভূমিধসে ইন্দোনেশিয়ায় ৬০ জনের বেশি চাপা পড়েছে

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি স্বর্ণখনিতে ভূমিধসে ৬০ জন চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বলছে, উদ্ধারকারীরা জীবিত ব্যক্তিদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে। সুলাওয়েসি দ্বীপে অবৈধ একটি স্বর্ণখনিতে গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১ জনের মৃতদেহ ও ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা এ তথ্য জানান।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরওয়াও নুগরোহো বলেছেন, ওই খনিতে অনেক মানুষ কাজ করছিলেন। হঠাৎ করে খনির বিম ও ভূমিধস ঠেকানোর বোর্ড ধসে পড়ে। রাতভর তাঁদের উদ্ধারে কাজ চালানো হচ্ছে। এখনো অনেকে আটকা পড়ে আছেন।

ইন্দোনেশিয়ায় এ সময়ের বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিচিত দৃশ্য। এর আগে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পূর্বাভাস দিয়েছিল, দেশটির ২৫ কোটি জনসংখ্যার অর্ধেকই যেসব অঞ্চলে বাস করে, তা ভূমিধসের ঝুঁকির মধ্যে রয়েছে। ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো দুর্যোগের মুখে পড়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর