,

সাগরে ৩ নম্বর সতর্কসংকেত

news-image

নিজস্ব প্রতিবেদক : বজ্রমেঘ সৃষ্টির কারণে দেশের চার সমুদ্রবন্দর, সব উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ ছাড়া নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, বজ্রমেঘের কারণে আজ বুধবার সকালে রাজধানীসহ বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে গেছে। এ কারণে বায়ুমণ্ডল অস্থির হয়ে পড়েছে। সৃষ্টি হচ্ছে বজ্রমেঘ। এই মেঘের কারণে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। বজ্রপাতের কারণে উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। তাই সব সমুদ্রবন্দর এবং উপকূলীয় জেলাগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়, বজ্রমেঘের ঘনঘটা বাড়ার কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর