,

অস্কার পার্টিতে আকর্ষণীয় দৃশ্যে নিক-প্রিয়াঙ্কার

news-image

বিনোদন ডেস্ক : অনুষ্ঠানে প্রবেশ করেই স্বামীর মাথার চুলে আলতো করে হাত বুলিয়ে চুল পরিপাটি করে দিলেন স্ত্রী। এরপর স্বামীর কাছে খুশিভরা হাসি নিয়ে কিছু একটা ব্যক্ত করলেন। স্বামী খুশি হয়ে প্রিয়তমা স্ত্রীকে আলিঙ্গন করলেন। পুরো দৃশ্যটি শত শত মানুষ উপভোগ করলেন। খুশিতে ভরে উঠলো সবার মন।

অস্কারের ৯১তম আসরে উপস্থিত অনেকেই অপেক্ষায় ছিলেন জনপ্রিয় এক তারকা দম্পতির জন্য। কখন আসবেন তারা আর সৃষ্টি করবেন ভালোবাসায় ভরা একটি মুহূর্ত। অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগমন হলো তারকাদ্বয়ের। সৃষ্টি করলেন এমনই একটি ভালোলাগার নান্দনিক মুহূর্ত। প্রিয়তমা স্ত্রীকে যিনি জড়িয়ে নিলেন তিনি আর কেউ নন, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার প্রিয়তম স্বামী নিক জোনাস। সম্প্রতি অস্কারের ৯১তম আসরে ভাইরাল হওয়া ভিডিওতে এমনই দৃশ্য দেখা যায়।

বিয়ের পর নিক-প্রিয়াঙ্কার অস্কারে প্রথম অংশ নেওয়া। এর আগে ২০১৭ সালে অস্কার-পরবর্তী পার্টিতে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক। সেবারই প্রথম তাদের মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল। এবারের পার্টিতে প্রিয়াঙ্কা পরেছেন কালো গাউনের সঙ্গে স্কার্ট। আর নিক পরেছেন নীল রঙের টাক্সেডো ও কালো টাই।

গেল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় প্রিয়াঙ্কার হলিউডি ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’। ইতোমধ্যে সিনেমাটি বেশ প্রশংসা পেয়েছে। জানা গেছে, ঘোরাঘুরি শেষে খুব শিগগিরই তার পরবর্তী সিনেমা ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিং-এ ফিরবেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা