,

পাকিস্তানি গণমাধ্যমের দাবি, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ‘হামলা’র ভিডিওটি ২০১৬ সালের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নিউজ চ্যানেলগুলোতে প্রচারিত ‘লাইন অব কন্ট্রোল(এলওসি) পার হয়ে হামলা’র ভিডিওটি তিন বছর আগের। গুগলে সার্চ করে এই তথ্য জানা গেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিওটিভি।

মঙ্গলবার ভোরে এলওসি লঙ্ঘনকারী ভারতীয় বিমানটিকে পাকিস্তান এয়ার ফোর্স প্রতিহত করে কিন্তু ভারতীয় গণমাধ্যমে সারাদিনই তিন বছর আগের ওই ভিডিওটি প্রচারিত হয় বলে দাবি করা হয় গণমাধ্যমটিতে প্রকাশিত একটি প্রতিবেদনে।

এতে বলা হয়, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর থেকেই ভিডিওটি ইউটিউবে আছে এবং ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’কে অতিরঞ্জিত করতে এটি ব্যবহার করা হয়েছে। এটি পাকিস্তান এয়ার ফোর্সের নাইট-টাইম ফ্লাইংয়ের একটি ভিডিও।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের বরাত দিয়ে এতে বলা হয়, আজ ভোরে ভারতীয় সেনাবাহিনীর বিমান এলওসি লঙ্ঘন করে মুজাফফারাবাদ সেক্টর হয়ে অনুপ্রবেশ করে কিন্তু পাকিস্তান এয়ার ফোর্সের প্রতিরোধে ফিরে যেতে বাধ্য হয়।

আরও বলা হয়, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় একটি ভারতীয় সেনাবাহিনীর গাড়িবহরে স্থানীয় এক যুবকের আত্মঘাতী হামলায় দেশটির ৪০ সৈন্য নিহত হন। এরপর ভারতীয় রাজনৈতিক ও সামরিক নেতাদের একের পর এক হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের আকাশসীমায় এই অনুপ্রবেশের ঘটনা ঘটলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর