,

৬ মাসের মধ্যে ১০ বছরের পুরনো মামলা নিষ্পত্তির নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সব দায়রা জজ আদালতে ১০ বছরের বেশি সময় ধরে বিচারাধীন পুরনো ফৌজদারি মামলার তালিকা ৩০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব মামলা ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এক আসামির জামিন আবেদনের শুনানিতে এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

তিনি সাংবাদিকদের জানান, ২০০৭ সালে নরসিংদীতে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। মঙ্গলবার ওই জামিন আবেদনের শুনানিকালে আদালতের কাছে প্রতীয়মান হয় যে, ডাকাতি মামলার সাক্ষীরা দীর্ঘদিনেও সাক্ষ্য দিতে না আসায় মামলাটি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে।

ইউসুফ মাহমুদ জানান, তখন বিচারিক আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। পাশাপাশি ১০ বছরের অধিক সময় ধরে বিচারাধীন ফৌজদারি মামলার তালিকা তৈরিসহ নিষ্পত্তির আদেশ দেন।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর