মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানাই বললেন, নিজেকে রক্ষা করতে বিয়ে করেছি

news-image

বিনোদন প্রতিবেদক : অনলাইন দুনিয়ায় আলোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। তাকে ঘিরে মানুষের জানার আগ্রহের কমতি নেই। গত শনিবার হুট করে সানাই জানান, সাবেক একজন মন্ত্রীর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। নিজেকে রক্ষা করার জন্যই তাকে এই বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন কী হয়েছিল, যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলেন সানাই?

এই প্রতিবেদককে জবাব দিয়েছেন সানাই মাহবুব নিজেই। তিনি বলেন, ‘মানুষের কথা থেকে বাঁচতেই হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। মানসিক অত্যাচার আর হুমকির কারণে চার মাস ঘরে ঘুমাতে পারিনি। এমনকি দুবার বাসাও পরিবর্তন করেছি। হুমকির কারণে, বাসা ছেড়ে হোটেলে থেকেছি। মানসিক অত্যাচারে টিকতে না পেরে অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

সানাই আরও বলেন, ‘আমরা দুই বোন, আমি বড়। বাবা-মাকে নিয়ে আমাদের সুন্দর একটা পরিবার। মানুষ শুধু আমাকেই মানসিক অত্যাচার করেনি, পরিবারের লোকজনরাও সে অত্যাচার সহ্য করেছে। পুরো পরিবার উদ্বেগে ছিল। আম্মু আমাকে নিয়ে ভীষণ চিন্তা করতেন। আমি তাকে চিন্তার মধ্যে রাখতে চাইনি। আম্মুর উদ্বেগের কথা প্রেমিককে জানাই। এসব শুনে সে সিদ্ধান্ত নেয়, বাগদান করার। এরপর সময় বুঝে আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো।’

সানাই মাহবুব জানান, আংটিবদল অনুষ্ঠানে তার বাবা-মাও উপস্থিত ছিলেন। নিজেদের ভবিষ্যতের কথা ভেবে, হবু স্বামীর নাম ও পরিচয় এখনই প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।

বিয়ের প্রসঙ্গটা বাদ দিয়ে সানাই এখন ব্যস্ত থাকতে চান কাজে। এরই মধ্যে বেশ কিছু মিউজিক ভিডিও’র মডেল হয়েছেন তিনি। কিছুদিনের মধ্যেই নতুন দুটি মিউজিক ভিডিওতে দেখা যাবে সানাইকে। দৈ.আ.স.অ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক