,

শাকিব-ফারিয়ার প্রেম-পিরিতের ছন্দ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : প্রেম-পিরিতের ছন্দে মেতেছেন বাংলা ছবির সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া। আর তাদের এই ছন্দের রোমান্স দেখছেন লাখ লাখ দর্শক।

গতকাল সোমবার ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘শাহেনশাহ’ ছবির গান ‘রসিক আমার’। এরই মধ্যে গানটি দেখেছেন ৭ লাখেরও বেশি দর্শক।

‘প্রেম পিরিতের ছন্দে ময়না/ এমনই কোমর দুলাইছে/ রসিক আমার/ মন বাধিয়া পিঞ্জর বানাইছে’ কথার এই গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর-সংগীত করেছেন কলকতার স্যাভি। গানটি গেয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী কনা ও কলকাতার স্যাভি। এর কোরিওগ্রাফি করেছেন কলকাতার বাবা যাদব।

‘রসিক আমার’ গানের ভিডিওতে শাকিব ও ফারিয়াকে দলীয় নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। গানের সঙ্গে দুজনের রোমান্টিক ভঙ্গি দর্শকদের দৃষ্টি কেড়েছে।

‘শাহেনশাহ’ ছবির নির্মাতা শামীম আহমেদ রনি জানান, ছবির গানটি এরই মধ্যে ইউটিউবে ঝড় তুলেছে। সবাই এর প্রশংসা করছেন।

‘শাহেনশাহ’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেধেছেন চিত্রনায়ক শাকিব খান ও নুসরাত ফারিয়া। আরও অভিনয় করেছেন রোদেলা জান্নাত, উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরীফ, ডন প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। আগামী ২২ মার্চ ‘শাহেনশাহ’ মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর