,

রাজধানীর হাতিরঝিলে যুবকের আত্মহত্যা (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর হাতিরঝিলের একটি ব্রিজের উপর থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহ কিংবা প্রেম সংক্রান্ত বিষয়ের হতাশার কারণে ওই যুবক আত্মহত্যা করতে পারেন।

পুলিশ নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। লাশটি বর্তমানে রামপুরা ব্রিজের পাশে হাতিরঝিল ব্রিজের উপর তাদের পাহারায় রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

https://www.facebook.com/amadersomoy/videos/2196584567325608/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর